হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন

হাজী সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম

চকবাজার থানার হত্যা মামলায় হাজী সেলিমের বড় ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এর আগে বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হন। একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তার বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

১০

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

১১

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

১২