‘আসন নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর ভাবনায় সরকার’

মেডিকেল কলেজে আসন না বাড়িয়ে পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে সরকার অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার।

তিনি বলেন, ‘আমরা যদি মান ঠিক রাখতে না পারি, যদি অধ্যাপক দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে? এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। আমরা কিছু একটা করবো। হয়তো সরকারি মেডিকেল কলেজ দিয়ে শুরু করবো।’

সেক্ষেত্রে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে সরকারি মেডিকেলগুলোর সঙ্গে বেসরকারিগুলোকে সমন্বয় করা হবে। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সকল অংশীজন সম্পূর্ণ তৎপর ছিলেন জানিয়ে নূরজাহান বেগম বলেন, প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রশ্নফাঁসের খবরকে গুজব বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

 

(বিনিউজ/এলএ)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২