‘গোঁজামিলের’ গণভোট অগ্রহণযোগ্য: বাংলাদেশ জাসদ

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে, তাকে ‘গোঁজামিল’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাসদ।

সংবিধান সংস্কারে জাতীয় সংসদে আলোচনার আগে গণভোট করার কোনো প্রয়োজনীয়তাও দেখছে না দলটি।

বৃহস্পতিবার বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, ‘সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদে আলোচনার পূর্বে গণভোট অপ্রয়োজনীয়। তারপরও জাতীয় ঐকমত্য কমিশনে সর্বসম্মত প্রস্তাবগুলোতে গণভোট নেওয়া যেতে পারে, কিন্তু এ গণভোট দ্বারা সংবিধান পরিবর্তন করা যাবে না। সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির আদেশ জারি করা সংবিধানসম্মত নয় বলেই আমরা মনে করি। প্রয়োজনীয় অধ্যাদেশ দ্বারা গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সময়ে  হতে পারে।

আমরা যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজনকে স্বাগত জানাই। কিন্তু গোঁজামিলে ভরা গণভোটকে গ্রহণ করতে পারছি না। নির্বাচন কমিশন আর দেরি না করে জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন, জাতি সেটাই আশা করে।"


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

১১

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

১২