নিলামে সোনার টয়লেট ‘আমেরিকা’

ছবি: সংগৃহীত।

বিশ্বের সবচেয়ে আলোচিত বা কুখ্যাত টয়লেটগুলোর একটি হতে পারে এটি। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি ১৮ ক্যারেট বিশুদ্ধ সোনার ২২০ পাউন্ড ওজনের টয়লেট 'আমেরিকা'। ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের বাথরুমে প্রদর্শিত হলে এটি দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় লাখখানেক দর্শক।

তিন বছর পর, ২০১৯ সালে, চুরি হয়ে যায় এই শিল্পকর্মটি। ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস—যেটি স্যার উইনস্টন চার্চিলের জন্মস্থান—সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের এক দুঃসাহসিক অভিযানে চোরেরা নিয়ে যায় এটি। চলতি বছরের শুরুতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হলেও এখনো টয়লেটটির হদিস মেলেনি। ধারণা করা হয়, সোনার মূল্যেই এটি কেটে বা গলিয়ে ফেলা হয়েছে।

‘আমেরিকা’ প্রদর্শিত হবে সদবিসের নতুন নিউইয়র্ক কার্যালয় ব্রয়্যার বিল্ডিংয়ে, ৮ নভেম্বর নিলাম শুরু হওয়ার আগপর্যন্ত। এটি একটি বাথরুমে স্থাপন করা হবে, যা দর্শকেরা কাছ থেকে দেখতে পাবেন।

তবে গুগেনহাইম ও ব্লেনহাইম প্রাসাদের মতো এবার দর্শকদের টয়লেটটি ব্যবহার করার সুযোগ থাকবে না। তাঁরা শুধু দেখতে পারবেন, কিন্তু ফ্লাশ করতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২