চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাচালান: আত্মসাৎ বিরোধে অপহৃত ৫ জন ২৪ দিন পর যশোর থেকে উদ্ধার

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে সোনার চালান আত্মসাৎকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে অপহৃত বাবা-ছেলেসহ পাঁচজনকে ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। 

বুধবার  (০৫ নভেম্বরে) ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে অবস্থিত রেজাউল ইসলামের খামারের একটি গুদাম থেকে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আনারুল ইসলাম (৫২), জীবননগরের গোয়ালপাড়া গ্রামের শফিউল ইসলাম (২৭) আনারুলের ছেলে স্বপন হোসেন (৪০) আবুল হোসেন (৩০) হাসান মণ্ডল (২৭)।

জীবননগর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনার একটি চালান আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে গোয়ালপাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। 

এই বিরোধের জেরে গত ১৩ অক্টোবর আনারুল ও তাঁর ছেলে শফিউলকে এবং পরদিন ১৪ অক্টোবর স্বপন, আবুল ও হাসানকে কৌশলে অপহরণ করে প্রতিপক্ষের লোকজন। পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ না পেয়ে ২১ অক্টোবর জীবননগর থানায় একটি অপহরণ মামলা করেন। হাসান মণ্ডলের বাবা শওকত আলী বাদী হয়ে গোয়ালপাড়া গ্রামের ছয়জনকে মামলায় আসামি করেন।

আসামিরা হলেন তিন ভাই আবদুল মজিদ (৪০), আবদুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০); লালন মণ্ডল (৪২), শাহিন উদ্দিন (৩২) ও মিজানুর রহমান (৩০)।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোরে জীবননগর থানা-পুলিশ হরিহরনগর গ্রাম থেকে আজিজুল হক (৪৫) ও আমিরুল ইসলামকে (৩৭) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য এবং অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই চুয়াডাঙ্গা জেলা পুলিশ, সাইবার ক্রাইম অপরাধ প্রতিরোধ দল, ডিবি ও জীবননগর থানা-পুলিশ যৌথভাবে আজ ভোরে যশোরে সফল অভিযান চালায়।

ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের সকালে জানান, চুয়াডাঙ্গায় ফিরে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২