গ্যারি কার্স্টেন শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কার্স্টেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, তার চুক্তি আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান বোর্ড জানায়, কার্স্টেনের সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করা হয়েছে। ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই প্রোটিয়া কোচের ওপর দায়িত্ব ন্যস্ত থাকবে।

কার্স্টেনের কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি ২০১১ সালে ভারতের অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। ভারতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সব সংস্করণের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছিল।

কার্স্টেনের সামনে এখন প্রধান লক্ষ্য ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য ওই মেগা ইভেন্টের জন্য লঙ্কান বাহিনীকে প্রস্তুত করাই হবে তার মূল পরীক্ষা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২