ছাত্র আন্দোলনে হামলায় সিরাজগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জামতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত  ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শামীম হোসেন (৪৯) নামের এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামিকে করে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করা হয়। এই মামলায় তিনি অজ্ঞাত আসামি বলে জানা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

১০

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

১১

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

১২