মুগ্ধতা ছড়াচ্ছে বিদেশি টিউলিপ

ছবি সংগৃহিত।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তৃতীয়বারের মতো চাষ হচ্ছে শীত প্রধান দেশের ফুল টিউলিপ। দেশে খামার পর্যায়ে ১৬ নারী কৃষাণীদের নিয়ে ইকো বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবার ২৫ হাজার ১৯ প্রজাতির ভীনদেশি টিউলিপ ফুটাবে, ইতোমধ্যে বাগানে ফুল চলে এসেছে। 

বিদেশি জাতের টিউলিপ মুগ্ধতা ছড়াচ্ছে। এ ফুল দেখতে বিভিন্ন স্থান থেকে ভিড় করতে শুরু করেছে পর্যটক ও দর্শনার্থীরা। ফুল দেখার পাশাপাশি ছবিও তুলছে তারা একই সঙ্গে অনেকে ফুল কিনেও নিয়ে যাচ্ছে। গত শুক্রবার থেকে পর্যটক ও দর্শনার্থীদের জন্য ফিতা কেটে বাগানের প্রবেশ উন্মুক্ত করে দেয়া হয়েছে। উন্মুক্ত করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার।

ইএসডিও নিজস্ব অর্থায়নে তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় এই ফুল চাষ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এবারো প্রতিবারের ন্যায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। গত দুই বছর টিউলিপ দেখতে এখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এই টিউলিপ ফুল দেখতে হলে প্রবেশ ফি দিয়ে বাগানে প্রবেশ করতে হবে। 

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, বাংলাদেশে খামার পর্যায়ে একদম প্রান্তিক কৃষাণ-কৃষাণী দিয়ে টিউলিপ চাষের তৃতীয় বর্ষ চলছে। এবার টিউলিপের ভাল্ব (বীজ )ও বিশ্বব্যাপী ডলার সংকটের কারণে টিউলিপ চাষ কিছুটা বিলম্বে শুরু হয়েছে। তবে এবার একটি ভালো দিকও রয়েছে, বিগত বছরগুলোতে টিউলিপ ২১ থেকে ২৪ দিনের মধ্যেই শেষ হয়ে যেতো। 

এবার আমরা প্রত্যাশা করছি দুই মাসব্যাপী এই ১৯ টি প্রজাতির টিউলিপের সৌন্দর্য ও সৌরভ তেঁতুলিয়া থেকে সারা দেশে ছড়িয়ে দিবে। আমরা সারা বছর পর্যটক আকর্ষণের জন্য বিকল্প পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছি ।  

ইএসডিও তেঁতুলিয়ার ব্যবস্থাপক ওলিয়র রহমান জানান, আমাদের ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার জন্য এই টিউলিপ চাষের উদ্দ্যোগ গ্রহণ করেছেন।  তৃতীয়বারের মতো এবারে ২৫ হাজার ভাল্ব (বীজ) বোপন করা হয়েছে, আশা করছি টিউলিপ চাষিরা অনেক লাভবান হবে ।

টিউলিপ প্রজেক্ট এর কৃষিবিদ কল্যাণ মহন্ত জানান, এখানকার আবহাওয়া টিউলিপ চাষের অনুকূলে হওয়ায় টিউলিপ চাষ ভাল হয়। টিউলিপ ফুল প্রায় দুইশ পঞ্চাশ প্রজাতির রয়েছে, তাই আমি  এখানে সার্বক্ষনিক তদারকি করছি এখানে কোন কোন প্রজাতি এই মাটির জন্য উপযোগী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২