গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত: বিবিসি বাংলা

ছবি সংগৃহীত ।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে গেলও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। খবর বিবিসি বাংলার।

আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, এখন পর্যন্ত চার জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিয়েছেন। তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, আজ দুপুরে গোপালগঞ্জ শহরে এনসিপিরি সমাবেশস্থলে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা। হামলা উপেক্ষা করে সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষে গোপালগঞ্জ ছাড়ার সময় ফের এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে রণক্ষেত্র হয়ে ওঠে গোপালগঞ্জ।

পরে সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। আইনশৃঙ্খলা রক্ষার্থে গোপালগঞ্জে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়। আজ রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১০

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১১

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১২