পুরানা পল্টনে আগুন, উদ্ধার সহায়তায় বিজিবি মোতায়েন

রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিববি) সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনের ২ তলায় একটি ল'চেম্বারে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জনানো হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন। 

তালহা বিন জসীম জানান, রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজের ৪ তলা ভবনের ২ তলায় একটি ল'চেম্বারে সকাল ৯টা ১৭ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ৯টা ২৪ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২