সারের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে, বাড়বে না দাম: কৃষি উপদেষ্টা

ছবি: সংগৃহীত ।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের কোথায় কোনো ধরনের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশীপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। গ্যাস সংকটের কারণে সারের সমস্যা হবে না। সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

তিনি বলেন, এই বছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা চাচ্ছি কৃষকের স্বার্থে আলুর দাম আরেকটু বাড়ুক।

কৃষি উপদেষ্টা জানান, চীনে প্রথমবারের মতো আম রপ্তানি করা হয়েছে। আগামী বছর থেকে কাঠালও রপ্তানি করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২