চলে গেছেন ফারুখ ফয়সাল

ছবি: সংগৃহীত।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সাল মারা গেছেন।

আজ শুক্রবার সকালে তাঁর কন্যা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেন, "আমার পিতা ফারুক ফয়সল আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জুম্মা ধানমন্ডির একটি মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।" পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন ফারুখ ফয়সল।

চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা, মিডিয়া উন্নয়ন, মতপ্রকাশের আন্দোলনের স্বাধীনতা এবং উন্নয়ন যোগাযোগ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন ফারুখ ফয়সল। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তিনি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হন। তিনি এর আগে তথ্য ও মতপ্রকাশের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ছিলেন।

এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন এবং মানবাধিকার কর্মসূচি পরিচালনা করেছেন। এর কাজের ক্ষেত্রে তিনি সব সময় জেন্ডার সমতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।ফারুখ ফয়সল শহীদ বুদ্ধিজীবী দেওয়ান মহসিন আলীর সন্তান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২