শ্রেয়ার কনসার্টে চরম বিশৃঙ্খলা, আহত বহু ভক্ত

ছবি: সংগৃহীত।

স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শোতে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার কটকে বালি যাত্রা গ্রাউন্ডে অনুষ্ঠান ছিল শ্রেয়ার। পছন্দের গায়িকার লাইভ কনসার্ট শোনার জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই শো চলাকালীন ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। 

দর্শকের ভিড়ের মাঝ থেকে হঠাৎ শুরু হয় গোলমাল। তা ধীরে ধীরে বাড়তে থাকে। অতিরিক্ত ভিড়ের চাপে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। পরিস্থিতি বিশৃঙ্খল হতে বেশি সময় নেয়নি। এরপর ধীরে ধীরে ধাক্কাধাক্কির জেরে পরিস্থিতি রীতিমতো হাতের নাগালের বাইরে চলে যায়।

ঘটনাস্থলে জ্ঞান হারান দু’জন। এরপর দ্রুত তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। 

যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হতাহতের কোনো খবর এখনো নেই। 

উল্লেখ্য, এদিন শ্রেয়ার লাইভ কনসার্টের এই ঘটনা টেনে নিয়ে এসেছে অতীতে আল্লু অর্জুন বা সাম্প্রতিক কালে থালাপতি বিজয়ের অনুষ্ঠানের প্রসঙ্গ।

এদিন কটকের বালি যাত্রা গ্রাউন্ডে শ্রেয়ার অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলাটি ঘটে এক্কেবারে মঞ্চের সামনেই। ব্যারিকেড ভেঙে পছন্দের গায়িকার কাছাকাছি যাওয়ার সাধ সামাল দিতে পারননি দর্শক-শ্রোতা। জনসমুদ্রে এমন পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। লাঠিচার্জও করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের দাবি, ভিড় এতটাই ছিল যে পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল। তবে তা সময়মতো সামাল দেওয়া গিয়েছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

১০

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১১

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১২