ব্রাজিলকে বিধ্বস্ত করে বাংলাদেশকে ধন্যবাদ দিলেন এনজো

ছবি সংগৃহিত।

কাতার বিশ্বকাপ থেকেই বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা দল। সেই বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনাও বারবার বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তাদের সমর্থন করার জন্য। 

বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যার কারণে ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন চেলসির এই তারকা ফুটবলার।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সকালে বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজবিহীন আর্জেন্টিনা। তবে তার চেয়েও বেশি সুখের সংবাদ হচ্ছে, ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিটও পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

ব্রাজিলের বিপক্ষে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন এনজো ফার্নান্দেজ। তার এমন পারফরমেন্সের জন্য তার প্রতি ভালোবাসা দেখিয়েছে বাংলাদেশের সমর্থকরা। বাংলাদেশিদের এমন সমর্থন দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ধন্যবাদ জানিয়েছেন ২৪ বছর বয়সী ফার্নান্দেজ।

এদিন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ জয়ে উপলক্ষ্যটা স্মরণীয় করে রাখেন আর্জেন্টিনার ফুটবলাররা। কিক অফের চতুর্থ মিনিটের মাথায় জাল কাঁপান জুলিয়ান আলভারেজ। ২০ মিনিটে ব্রাজিলের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্কোর ২-০ করেন এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে ম্যাথিউস কুনহা একটি গোল শোধ দিলেও ৩৭ মিনিটে দুই গোলের অগ্রগামিতা পুনরুদ্ধার করেন ম্যাক অ্যালিস্টার। আর বিরতির পর ৭১ মিনিটে এনজোর অ্যাসিষ্টে চতুর্থ গোলটি করেন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে গুইলিয়ানো সিমিওনে। 

বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতে মিশনে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। তাতেই দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপ বাছাইপর্বের ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ব্রাজিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২