চুয়াডাঙ্গায় উদ্যোক্তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী মেলা

চুয়াডাঙ্গায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য ও প্রযুক্তি নিয়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা শহরের মুক্তমঞ্চে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এই মেলার আয়োজন করা হয়। মেলাটি ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার কপিল কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান।

মেলায় চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার ৪০ জন উদ্যোক্তা অংশ নেন। তাঁরা নিরাপদ খাদ্য, মাংস, দুগ্ধজাত পণ্য, মিষ্টান্ন ও জৈবসারসহ নানা পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেন। দিনব্যাপী এই আয়োজনে পণ্য প্রদর্শনের পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

মেলা শেষে সেরা তিন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। প্রথম হন দামুড়হুদার সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান -মিষ্টি বাড়ি। দ্বিতীয় পুরস্কার পান চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্টের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন। তৃতীয় হন মেহেরপুরের মুজিবনগরের শাহীন সুইট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৪ পুলিশ সদস্য নিহত

বাবা-ছেলে মিলে করতো ইয়াবা ব্যবসা; অত:পর পুলিশের হাতে ধরা

আসছে মিম চৌধুরীর নতুন তিন নাটক

বিজয়ের শপথ অনুষ্ঠানে উচ্ছ্বসিত তৃষা, অভিনেতার স্ত্রী কোথায়?

বিশ্ব মা দিবস আজ

রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, গড়লেন ইতিহাস

তাসকিনের পর মিরাজের আঘাত

গরমে ডায়রিয়া হলে কী করবেন

১০

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেয়ার প্রস্তাব পুতিনের

১১

দলের কাছেও জবাবদিহি করবেন মন্ত্রীরা: প্রধানমন্ত্রী

১২