জুলাই-আগস্ট বিপ্লবে বিরোধীদের খুঁজছে ইবি প্রশাসন

ছবি সংগৃহিত।

চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে বিরোধী ভূমিকা পালনকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটিতে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে আহ্বায়ক ও বিএনসিসি অফিসের উপরেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদারকে সদস্যসচিব করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, জুলাই-আগস্ট বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যাঁরা বিরোধী ভূমিকায় ছিলেন, তাঁদের চিহ্নিত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়কের ভাষ্য, তিনি কমিটি গঠনের বিষয়টি জেনেছেন। তদন্ত কার্যক্রম সহজতর করতে এই বিষয়ে প্রত্যেক সংগঠন ও বিভাগে চিঠি পাঠানো হবে। এই বিষয়ে কারোর কাছে কোন তথ্য প্রমাণ থাকলে কমিটির কাছে প্রদানের অনুরোধ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২