আমাকে কিং ডাকবেন না, বললেন বাবর

ছবি সংগৃহিত।

পাকিস্তান ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে বড় তারকা বাবর আজম। নিজের ধারবাহিক ব্যাটিংয়ে ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের মন জয় করেছেন তিনি। এজন্য ভক্তরাও তাকে আদর করে কিং বা রাজা নামে ডাকে। তবে এমন কোনো বিশেষণ পছন্দ না বাবরের। এ নামে না ডাকতে ভক্তদের অনুরোধ করেছেন তিনি।

চলমান ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বাবর বলেছেন, প্রথমত, আমাকে 'কিং' নামে ডাকা বন্ধ করুন। আমি এখনো তা হইনি। দেখা যাক, অবসরের পর মানুষ আমাকে কী নামে ডাকে। ওপেনিং আমার জন্য নতুন পজিশন এবং দলের চাহিদা অনুযায়ী আমি এই দায়িত্ব নিয়েছি।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে সময় পার করছেন বাবর। চলতি ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে বাবর করেছেন ১০ ও ২৩ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাবেক অধিনায়কের এমন পারফরম্যান্স পাকিস্তানের জন্য চিন্তার কারণ।

নিজের পারফরম্যান্স নিয়ে বাবর বলেন, আমি অতীত নয়, বর্তমানে দৃষ্টি দিচ্ছি। যদি আগের পারফরম্যান্স নিয়ে পড়ে থাকি, তাহলে সেটা আমার ভবিষ্যতকে বাধাগ্রস্ত করবে। প্রত্যেকটি নতুন দিন নতুন পরিকল্পনা এবং মানসিকতা নিয়ে আসে।

ত্রিদেশীয় সিরিজে আজ শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২