৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ছবি : সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে লিফলেট বিতরণ করেছেন ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর।

রবিবার (১৯অক্টোবর) বিকেলে  উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের জনমত তৈরির লক্ষ্যে জনসাধারণের মাঝে প্রচারণা করেন। 

এসময় ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে মোস্তফা কামাল খোকন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। 

তিনি বলেন,চরফ্যাশন ও মনপুরার মাটি ও মেহনতী মানুষের জন্য বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দীর্ঘ ৩৫ বছর ধরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন। নাজিম উদ্দিন আলম এই অঞ্চলে মসজিদ, মন্দির, স্কুল ও কলেজ মাদ্রাসা এবং সড়ক কালভার্ট ব্রিজ বিদ্যুতসহ কোটি কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছেন। 

গত ১৭বছর ধরে বিএনপির ক্রান্তিলগ্নে নাজিম উদ্দিন আলম ছাড়া এই অঞ্চলের খেটে খাওয়া মজদুর শ্রমজীবী মানুষের খবর কেউ রাখেনি অথচ বর্তমানে পত্র পত্রিকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশি নেতার অভাব নেই। শুধু পত্রিকার সংবাদেই নয় এসব নেতারা ব্যানার ফেস্টুন আর পোস্টার ছাপিয়ে এখন বিএনপির বড় নেতা বনে গিয়েছেন। তারা কখনোই চরফ্যাশন উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশে থাকেনি। 

এই অঞ্চলের মানুষের আশা নাজিম উদ্দিন আলম ভাই বিএনপির মনোনয়ন নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এসময় ওই ইউনিয়নের শতশত নেতাকর্মী আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২