‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

সংগৃহীত ছবি ।

জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। 

আজ বুধবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এদিন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত সাতজন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। 

ভূমি সচিব জানান, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান এ এস এম সালেহ আহমেদ। 

তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা, তা আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশ বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনে গত চার দিন ধরে এক রকম অচল হয়ে পড়ে সচিবালয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২