সচিবালয়ে প্রবেশে আলাদা প্রেস কার্ড ইস্যুর সিদ্ধান্ত

সচিবালয়ে প্রবেশে আলাদা প্রেস কার্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।  সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে শনিবার (২৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত হয়

 

অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্ড ইস্যু করবে। 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর পুরো নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওই বৈঠকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের বিষয়ে সাধারণ নাগরিক ছাড়াও বিপুলসংখ্যক প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীর বিষয়টি নজরে আসে। 

দেখা যায়, গত ১৫ বছরে পাঁচ হাজারের মতো ব্যক্তিকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। যারা সচিবালয়ে পেশাগত কাজে প্রবেশের বিষয়ে সন্দেহ তৈরি হয়। এরপর দর্শনার্থী প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। এমনকি অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েও প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সূত্র জানায়, সরকার আগামীতে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নীতিমালা করবে। নীতিমালা অনুযায়ী যারা সংবাদ সংগ্রহের জন্য সচিবালয়ে যাবেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা প্রেসকার্ড নিতে হবে। তথ্য মন্ত্রণালয় কর্মরত সাংবাদিকদের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবে। তবে এর আগ পর্যন্ত সাময়িক বিধি-নিষেধ বহাল থাকবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। কমিটিতে সেনাবাহিনী, গণপূর্ত, পুলিশের বিশেষজ্ঞদের রাখা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২