গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

ছবি সংগৃহিত।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন বাতিল হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন—এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১১ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘গেজেট প্রকাশ হলে আমরা কমিশনে আলোচনা করব। আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের সিদ্ধান্ত হবে দেশের বর্তমান বাস্তবতা ও সংবিধানিক স্পিরিট বিবেচনায় রেখেই।’

সিইসি আরও বলেন, ‘যদি সোমবার গেজেট প্রকাশ হয়, তাহলে কমিশন বসে সিদ্ধান্ত নিতে পারে। সব নির্ভর করছে সরকারি গেজেটের ওপর।’

উল্লেখ্য, গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে পাড়ি জমান। এরপরই নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র ও জনতা লাগাতার বিক্ষোভ করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, ‘গণদাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এখন সব নজর নির্বাচন কমিশনের দিকে-গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি কীভাবে চূড়ান্ত করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২