পাকিস্তানে জাতিগত দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না। নতুন করে শুরু হওয়া সংঘাতে আরও ১৩ জন নিহত হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়ালো। দেশটির স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।  

শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা ৯ দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত আহতও হয়েছে ১২২ জন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে। নতুন করে সংঘাতবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা। 

দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

এ ছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দা। 

বিবিসি বলছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে সহিংসতার সূচনা হয়েছিল গত ২১ নভেম্বর। সেইদিন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। এরপ থেকে সংঘাত অব্যাহত রয়েছে। 

পাকিস্তান সুন্নি অধ্যুষিত হলেও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় বিশাল সংখ্যক শিয়া মুসলিমদের বসবাস। সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়ে আসছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২