সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে কাউকেই গ্রেফতার পারবে না ডিবি : স্বরাষ্ট্র উপদেষ্টা।

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এখন থেকে সাধারণ পোশাক পরে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় তিনি ডিবিতে আর কোনো আয়নাঘর ও ‘ভাতের হোটেল’ থাকবে না বলেও জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।’

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২