বর্তমান সরকার ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে: মঈন খান

ছবি: সংগৃহীত।

পূর্ববর্তী সময়ে কঠিন থাকলেও বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম-কর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। 

বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ইসলাম ধর্মের মূলকথা হলো শান্তি। আমদের দেশ ছোট হলেও আমাদের জনসংখ্যা বৃহৎ। এখানে বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। বর্তমান সরকার বিশ্বাস করে এদেশের সকল মানুষ সমান, যে নিশ্চয়তা পৃথিবীতে ইসলাম ধর্ম দিয়েছে। ইসলামের অপর নাম হলো সাম্য ও শান্তির ধর্ম। এজন্য বিশ্বের বুকে ইসলাম একটি বিশিষ্ট ধর্ম হিসেবে পরিচিত। এই ধর্ম কারও মধ্যে কারও ভেদাভেদ করে না। এই ধর্ম সকল মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে দেয়। 

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে সব মানুষ সুখে-শান্তিতে মিলেমিশে বসবাস করতে চাই। এখানে আমরা কারও সঙ্গে ভেদাভেদ চাই না।

মঈন খান বলেন, আসুন আমরা মহান আল্লাহ তায়ালা ঈদুল আজহার যে আত্মত্যাগের শিক্ষা আমাদের দিয়েছেন, সেই শিক্ষা গ্রহণ করে সত্যিকারের মানুষ হয়ে, এদেশের সত্যিকার নাগরিক হয়ে গড়ে উঠি এবং বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের সাথে পরিচিত করি।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল প্রমুখ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২