সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে থেমে থেকে সংঘর্ষ| ছবি সংগৃহিত

রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলাচাল বন্ধ রয়েছে। 

এদিকে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের চার শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার (২১) ও নূর হোসেন (২৪) এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মো. তুষার (১৮) ও অনিম (২১)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২