ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার থেকে ভ্যাটিকান সিটিতে যাচ্ছেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

বিদায়ের সময় কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু অধ্যাপক ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইতালি সময় দুপুর ২টা ১৫ মিনিটে তার রোমে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।

কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়।

প্রধান উপদেষ্টা ইতালির রোমে পৌঁছালে তাকে স্বাগত জানাবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শনিবার স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা আবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন।

 

‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ যোগ দিতে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে কাতারে যান। সোমবার তিনি ঢাকা থেকে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

১০

আজকের নামাজের সময়সূচি

১১

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১২