জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

মেহেদী হাসান ডালিমের লেখা ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি:সংগৃহিত

ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিমের লেখা ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় প্রধান বিচারপতি বলেন, এই বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল। বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ। এই উদ্যোগকে আমি শুভসূচনা বলব।

বইয়ের মোড়ক উন্মোচনের সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. শরিফুল আলম ভূঞা, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. মাসউদুর রহমান, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু শিমু উপস্থিত ছিলেন।

বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ‘ল’ টাইমস(বিএলটি)। বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। ৫ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট বারের বই মেলায় বইটি যাওয়া যাবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২