ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন।

তিনি জানান, মামলায় ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সজিব হাসানকে প্রধান আসামী ও উপজেলা ছাত্রশিবিরের সেত্রেটারী, কলেজ শাখার সভাপতি, সেক্রেটারীরসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ওসি আরো জানান, তবে ওই ঘটনায় এখন পর্যন্ত ছাত্রশিবিরের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। আর এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির বৃহস্পতিবার কর্মসূচি আহবান করে। বেলা সাড়ে ১১টার দিকে দুই দল মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। পরে কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

সেখানে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২