কার্পাসডাঙ্গায় ৫ কেজি ভারতীয় রুপার গহনাসহ বাসের সুপারভাইজার গ্রেপ্তার

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার পাড়া থেকে ৫ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ মুলতান আলী (৫৫) নামের সাথী পরিবহনের সুপার ভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রুপার গহনাসহ তাকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ। 

গ্রেপ্তারকৃত মুলতান আলী কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাজার পাড়া'র বজলুর রশিদের ছেলে। সে কার্পাসডাঙ্গা টু ফরিদপুর চলাচলকারী সাথী পরিবহন নামের বাসের সুপারভাইজার।  

পুলিশ জানায়,পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা'র সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার দিকে কার্পাসডাঙ্গা বাজার পাড়ায়  অভিযান চালায়। এসময় গ্রেপ্তারকৃত মুলতান আলীর ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজার করা ব্যাগের মধ্য থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ১৬টি বান্ডিলে মোট ৫ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬৪ হাজার টাকা।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২