রাঙামাটিতে আর্জেন্টিনার শোভাযাত্রায় খেজুর ও থ্রি-পিস দিলেন ব্রাজিল সমর্থকরা

ছবি: সংগৃহীত।

রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রায় খেজুর ও থ্রি-পিস উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিল সমর্থকরা। দুই দলের সমর্থকদের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ নজর কেড়েছে সবার।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে আকাশি-সাদা জার্সি পরে শহরের শহিদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে জড়ো হন আর্জেন্টিনা সমর্থকরা। সেখান থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে তারা বের করেন বর্ণাঢ্য শোভাযাত্রা

শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। কারও হাতে আর্জেন্টিনার পতাকা, কারও গায়ে প্রিয় দলের জার্সি। ভুভুজেলার শব্দ, গান আর নাচে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় দোয়েল চত্বরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন ব্রাজিল সমর্থকরা। আর্জেন্টিনা সমর্থকদের বহর সেখানে পৌঁছালে তারা খেজুর ও থ্রি-পিস উপহার দিয়ে বরণ করে নেন। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এমন ব্যতিক্রমী আপ্যায়নে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ব্রাজিল সমর্থক মো. ইব্রাহিম বলেন, আমাদের শোভাযাত্রার সময় তারা কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করেছিলেন। তাই আমরাও তাদের জন্য খেজুর ও থ্রি-পিসের ব্যবস্থা করেছি। খেলা মানে আনন্দ, সেই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করাই সবচেয়ে বড় বিষয়।

পরে শোভাযাত্রাটি শহর ঘুরে রিজার্ভ বাজার এলাকার ওয়াই-আকৃতির আর্জেন্টিনা সেতুতে গিয়ে শেষ হয়। সেখানে হাজারো সমর্থক পতাকা হাতে স্লোগান, গান ও উল্লাসে মেতে ওঠেন। প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে উৎসবে মাতেন তারা।

আর্জেন্টিনা সমর্থক মো. নাছির উদ্দিন বলেন, ম্যারাডোনার সময় থেকে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে। এবারও মেসি ও তার দল দারুণ খেলছে। আশা করছি, আগেরবারের মতো এবারও শিরোপা জিতবে আর্জেন্টিনা।

সমর্থক মো. মাহিন খান বলেন, আমরা অতীত নিয়ে নয়, বর্তমান নিয়ে ভাবি। আর্জেন্টিনা বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন দল, তাই তাদের নিয়েই আমাদের আত্মবিশ্বাস।

ইয়াছিন রানা সোহেল বলেন, ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে, কিন্তু বর্তমান পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের খেলায় অনেক পরিবর্তন দেখা যাচ্ছে।

আর্জেন্টিনা সমর্থক মৃণাল তঞ্চঙ্গ্যা বলেন, গত বিশ্বকাপে খেজুর খেয়ে শক্তি বাড়িয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল- এমন মজার কথা আমরা বলি। এবারও আশা করছি মেসির হাতেই উঠবে ট্রফি।

রাঙামাটি পৌর এলাকার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আর্জেন্টিনা দলের সমর্থক মো. হেলাল উদ্দিন বলেন, বিশ্বকাপে একদিন বাংলাদেশ খেলবে; সেটা দেখার অপেক্ষায় আছি। যতদিন বাংলাদেশ খেলবে না ততদিন আর্জেন্টিনা দলের সমর্থন দিয়ে যাবো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২