জানুয়ারির শুরুতেই বই পৌঁছাবে শিক্ষার্থীদের হাতে : শিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে- আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। জেলা পর্যায়ে এখনই বেশিরভাগ বই এসে গেছে, ফলে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য একজন শিক্ষার্থী তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়ে বুঝবে এবং লিখে প্রকাশ করতে পারবে। এটাকে আমরা বলি ভাষাগত স্বাক্ষরতা। আরেকটা প্রসঙ্গ হচ্ছে আমাদের যে প্রাথমিক গাণিতিক নিয়মগুলো রয়েছে (যোগ, বিয়োগ, গুণ ভাগ) এগুলো একজন শিক্ষার্থী করতে পারবে এবং কোন সমস্যা সমাধানের জন্য কোনটা প্রয়োগ করতে হবে এ বিষয়টি সে বুঝবে, শিখবে এবং সমস্যা সমাধানে এটি প্রয়োগ করতে পারবে।

একজন প্রাথমিক শিক্ষার্থীর মূল টার্গেট হচ্ছে তার ভাষাগত স্বাক্ষরতা ও গাণিতিক স্বাক্ষরতা, পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে সে ইংরেজির সাথে পরিচিত হবে। এগুলো সবাই গুরুত্ব দিচ্ছে, এটা করার জন্য যা প্রয়োজন সব করা হবে।’

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের যেন উন্নতি ঘটে সেজন্য আমরা বরাবরই লেগে আছি, এখনো লেগে আছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে পেরেছি এবং সহকারী শিক্ষকদের যেন ১১তম গ্রেড দিতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি হয়তো সফল হব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২