বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

ছবি; সংগৃহীত

বগুড়া মহানগরে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১০ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীকে (হিরু)। পাশাপাশি কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আলী।

কমিটি গঠনের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীকে (হিরু) সভাপতি, মো. মশিউর রহমান শামীমকে সিনিয়র সহ-সভাপতি, মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান তুহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করে বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। অতি শিগগির বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে সরকার। এর পরপরই বিএনপির বগুড়া শহর কমিটিকে মহানগর কমিটিতে রূপান্তর করা হয়। হামিদুল হক চৌধুরী হিরু ও মনিরুজ্জামান মনি বিএনপির বগুড়া শহর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২