যমুনায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর শিক্ষার্থীর এখনও সন্ধান মেলেনি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজিরহাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোস্বল্পতার কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।

নিহত শিক্ষার্থী প্রভাত সরকার (১৫) গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। এখনও নিখোঁজ রয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় দুজন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। তবে সন্ধ্যা পর্যন্ত বিনয় রায়ের কোনো খোঁজ মেলেনি। আলোস্বল্পতার কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যেতে ১ লাখ ডলার ফি দিতে হবে আরও ১২ মাস

দেশের জ্বালানি নিরাপত্তা কেমন, স্থায়ী সমাধান কতো দূর?

১০

অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয় জানাজা গন্ধমতিতে সম্পন্ন

১১

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১২