সলঙ্গায় সবজি ক্ষেত থেকে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় মহিলা কলেজের উত্তর পাশের সবজি ক্ষেত থেকে আন্না রানী (৩৮) নামের এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের প্রয়াত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে চাকরি করতেন।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান,মহিলা কলেজের উত্তর পাশের সবজি খেতে  আন্না রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। 

এসআই আরও জানান, ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত আন্না রানীর ভাতিজা ইন্দ্রজিৎ দাস জানান, তার কাকিমা গতকাল শুক্রবার রাতে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে আর তাকে ওই ঘরে পাওয়া যায়নি। পরে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী মহিলা কলেজের উত্তর পাশে আন্নার মরদেহ পড়ে রয়েছে। কীভাবে কাকিমার এমন মর্মান্তিক মৃত্যু হলো- তা প্রাথমিকভাবে বুঝতে পারছেন না বলে জানান। তিনি অভিযোগ করেন, তাকে খুন করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২