মিরাজের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ছবি সংগৃহীত।

টেস্ট সিরিজে হতাশাজনক পরাজয়ের পর এবার রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর মিশনে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ।

বুধবার (৩ জুলাই) শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় প্রথম ম্যাচ শুরু হবে। টেস্টের মতো ওয়ানডেতেও টাইগারদের ওপেনিং জুটি কেমন হবে সেই আলোচনা চলছে।

প্রথম ওয়ানডেকে ঘিরে আলোচনা চলছে ওপেনিং জুটি নিয়ে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করবেন কে—নাঈম শেখ নাকি পারভেজ হোসেন ইমন? তবে তামিমের সঙ্গে দেখা যেতে পারে ইমনকে। আর লিটন দাসের অবস্থান হতে পারে মিডল অর্ডারে, যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যাট করতে পারেন তার সঙ্গী হিসেবে।

প্রথম ওয়ানডে ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাসকিনের প্রত্যাবর্তন পেস আক্রমণে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ জানিয়েছেন, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে আসতে হতে পারে তাকেও। এছাড়া অসুস্থতার কারণে লেগ স্পিনার রিশাদ হোসেন অনুশীলনে অংশ নেননি। ফলে তার পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

এদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে (বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টসহ) ৫৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশে জিতেছে ১২টিতে। এ ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৩ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি। ফরম্যাটটিতে দু’দল সিরিজ খেলেছে ১০টি। এর মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে শ্রীলঙ্কার জয় ৬ সিরিজে ও দুটি ড্র হয়েছে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :  

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২