চ্যাম্পিয়নস ট্রফি ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

ছবি সংগৃহিত।

শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান, প্রতিপক্ষ ভারত। দু’দলই সেরা তারকাদের ঘাটতি নিয়ে নামবে। বাংলাদেশ দলে নেই সাকিব, লিটন। ভারত হারিয়েছে বুমরাহকে। অভিজ্ঞ দু’ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লহার শেষের শুরুও হতে চলেছে এই টুর্নামেন্ট দিয়ে। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’র খেলায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

ভারতীয় সাংবাদিকরা অবাক হয়েছে নাজমুল শান্তর সরাসরি মন্তব্যে। সাকিব নেই তাতে কী? বাংলাদেশ-ভারত ম্যাচ নামে, ভারে রোমাঞ্চে পরিপূর্ণ।

সবশেষ ৫ ওয়ানডের পরিসংখ্যান মুখোমুখিতে ৩ জয় বাংলাদেশের। অর্থ্যাৎ র‍্যাঙ্কিং, শক্তিমত্তার ব্যবধান যেন অনেকটা ম্লান। টিম ইন্ডিয়ার গণমাধ্যম যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তিনি নাহিদ রানা। এ তরুণ একাদশে থাকবেন কিনা কিংবা কতটুকু বিশ্রাম পেয়েছেন ওসব প্রশ্ন ঘুরেফিরে।

তাই একাদশে তাসকিনের সঙ্গে নাহিদ রানা নাকি মুস্তাফিজ? ভারতের সঙ্গে তানজিম সাকিবের লড়াকু মানসিকতাও বিবেচনায়। দুবাইয়ের কন্ডিশনে গুরুত্ব পাবে স্পিনাররা। মেহেদি মিরাজ, রিশাদ হোসেনের সঙ্গে নাসুম আহমেদের সুযোগ রয়েছে। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে গুরুত্ব পাবে সৌম্য সরকারের অভিজ্ঞতা। মুশফিক-মাহমুদউল্লাহর শেষ ইভেন্ট বলে প্রত্যাশা অধিনায়কের।

ভারতের স্কোয়াডে ৫ স্পিনার। কাকে রেখে কাকে খেলাবে এনিয়ে মধুর সঙ্কটে টিম ম্যানেজমেন্ট। ইনফর্ম শুভমান গিল। ম্যাচের এক্স ফ্যাক্টর ঋষভ পন্ত। আর রোহিত-কোহলিকে নিয়ে নতুন করে আর কি বলার? বাংলাদেশের জন্য যে দুটো উইকেট সবচেয়ে মূল্যবান।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, প্রত্যেক ভেন্যুর আচরণ ভিন্ন হয়। দ্রুত উইকেট বুঝতে হয় আমাদের। আইসিসি ইভেন্টের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কিন্তু এসব ভেবে নিজেকে পাগল বানাতে চাই না।

ভারতীয় সমর্থকদের আধিক্যে দুবাই স্টেডিয়াম ছেয়ে যাবে নীল রঙে। প্রতিপক্ষকে স্বপ্নকে বিষাদে রূপ দিতে নাজমুল শান্ত’র চাওয়া প্রবাসীদের সমর্থন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২