মুশফিকের ব্যাটে ৪শ’র পথে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাটে প্রথম ইনিংসে দলীয় চারশর পথে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৬৯ ও তাইজুল ইসলাম ১৭ রানে ব্যাট করছেন।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দারুণ ব্যাট করতে থাকা লিটন দাসের ইনিংস শেষ হয় ৩৩ রানে। ৬৭ বলে ৫টি চারে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন তিনি। এর পর এই পেসারের বলেই ১০ রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০১ রানে শেষ করেছিল। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০১)। আর ৯১ রানে আউট হন অভিজ্ঞ মুমিনুল হক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

১০

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১১

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২