পাকিস্তানকে সঙ্গে নিয়ে বিদায় নিলো বাংলাদেশ

ছবি সংগৃহিত।

ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

জবাবে খেলতে নেমে ৪৬ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেছেন রাচিন রবীন্দ্র। এ ছাড়া ফিফটি পেয়েছেন টম ল্যাথাম। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। গত ম্যাচে সেঞ্চুরি করা উইল ইয়াংকে আজ রানের খাতাই খুলতে দেননি এই ডানহাতি পেসার। দুর্দান্ত এক ইনসুইংয়ে ইয়াংকে বোল্ড করেছেন তাসকিন। ইয়াং ডাক মারায় কোনো রান করার আগেই উইকেট হারায় কিউইরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২