শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ছবি সংগৃহীত।

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার পর এই সড়কটি অবরোধ করেন তারা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দফা দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) গতকাল সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে- মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স ও এমআইএসটিসহ প্রকৌশল অনুষদ চালু আছে, এমন সব বিশ্ববিদ্যালয়কে মিছিল নিয়ে শাহবাগে আসার আহ্বান জানানো হয়েছে। ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির আহ্বান করা হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২