দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশী নারী-পুরুষ, শিশুকে হস্তান্তর করেছে বিএসএফ

ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময় আটক বাংলাদেশী নাগরিকদের পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ৩১ নারী-পুরুষ শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ।

বিজিবি জানায়, ২৪ অক্টোবর রাত  ১১ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ ৩২/বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত  ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন হিজরা এবং  ৩ জন শিশু মোট ৩১ জন বাংলাদেশী নাগরিককে  ২৫ অক্টোবর শনিবার ফেরত দিবেন। 

 বিএসএফ তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবির কাছে প্রেরন করে। এরপর বিজিবি এসব বাংলাদেশীদের পরিচয় সনাক্ত করে আজ শনিবার দুপুর ১ টায় দর্শনা আইসিপির সীমান্ত পিলার ৭৬ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছ থেকে গ্রহণ করে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আবুল হাসান।  বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শংকর সিং। 

৩১ নারী-পুরুষ, শিশুদের দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী,  শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ,  খুলনা, যশোর, নড়াইল,  সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, এসব ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করে এদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে। 

ফেরত আসা ব্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতে মুম্বাই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাতো। সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।  এরপর কারাগার থেকে আজ শনিবার পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২