আজ ঢাকায় ফিরেছে বিপিএল মাঠে নামবে ৪ দল

ছবি সংগৃহিত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ঢাকার প্রথম পর্ব শেষে ভেন্যু হয় সিলেটে। সেখানে ১২ ম্যাচের খেলে শেষে বিপিএল তাঁবু টানে চট্টগ্রামে। সেখানেও ১২ ম্যাচের খেলে শেষে আবারও ঢাকায় ফিরেছে টুর্নামেন্টটি। 

রোববার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা।

লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামবে চারটি দল, প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগে বাকি থাকা চার ম্যাচের একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে বরিশালের। টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ছাড়া বাকি ছয় দলেরই সুযোগ আছে পরের পর্বে যাওয়ার।

ভালো উইকেটের প্রশংসা ঝরেছে বরিশালের অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির কণ্ঠে। গতকাল দলের অনুশীলন শেষে নবি বলছিলেন, আমার মনে হয় এবারের পিচগুলো বেশি বিশ্রাম পেয়েছে। প্রতিটি ম্যাচের জন্য তারা ভালো উইকেট প্রস্তুত করেছে। বেশির ভাগ সময়ই বিপিএলে তিনটি ভেন্যু থাকে।

তবে এবার তারা উইকেটে বেশি মনোযোগ দিয়েছে এবং তুলনামূলক ভালো পিচ তৈরি করেছে। শেষ চারের সঙ্গে সেরা দুইয়ে থাকার লক্ষ্যের কথাও বলেছেন নবি, আমাদের এখনো চার ম্যাচ বাকি। দলকে সেরা দুইয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য। চারটি ম্যাচ এবং প্লে-অফও ঢাকায় হবে। এই কন্ডিশনের সঙ্গে আমরা পরিচিত।

আরেক ম্যাচে রাতে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে রংপুর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২