বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সংগৃহিত ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোর ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি

মিছিলে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, অঙ্গ সংগঠন যুবদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তারা মিছিল থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর কসি না, পিটের চামড়া থাকবে না’ স্লোগানে মুখোরিত করে তোলে রাজপথ।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল নাটিঙ্গেল মোড় হয়ে ফের নয়াপল্টন গিয়ে শেষ হয়। মিছিলের সময় রাস্তার একপাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক শামীমুর রহমানা শামীম, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না প্রমুখ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২