বিএনপি নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে

ছবি:” সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি যে ৩১ দফার অঙ্গীকার করেছিল, তা থেকেও তারা সরে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল, জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশে সংস্কার নিয়ে আসবে। নির্বাচনের পাঁচ মাস অতিবাহিত হয়েছে, তারা প্রতিটি অঙ্গীকার থেকে সরে আসছে।

গত মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন তাঁর বক্তব্যে অতীতের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গণভোটকে এখন আর মানা হচ্ছে না।’

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনাদের কথা দিচ্ছি, এনসিপি আপনাদের অধিকার আদায়ে রাজপথে থাকবে।

গতকাল বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচনে আমরা এমন প্রার্থীকে মনোনয়ন দেব, যে প্রার্থীর কাছ থেকে সেবা পেতে আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় লাগবে না। অর্থের বিনিময়ে সেবা নেওয়া লাগবে না।

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং জুলাই আন্দোলনের খুনিদের রক্ষার অভিযোগও তোলেন। গতকাল বুধবার পদযাত্রা শেষে এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

দিল্লিতে মধ্যরাতে বিক্ষোভকারী-পুলিশ দফায় দফায় সংঘর্ষ

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

বিএনপি নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে

ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: জ্বালানিমন্ত্রী

মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার আগে এনিসিপির সঙ্গে আলোচনা হয়নি: আসিফ

জ্বালানি তেলের সংকট নেই; ডিজেলের মজুত ৩১ দিন, অকটেন ৩৬ ও পেট্রোল ২৫

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

১০

থামছেই না হাম ও উপসর্গে মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

এক মামলায় ব্যারিস্টার সুমনকে হাইকোর্টের জামিন

১২