কাল লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০ দিনের সফরে আগামীকাল শনিবার লন্ডনে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কার্যক্রমে অংশ নিতে লন্ডন যাচ্ছেন এবং সফরকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক হবে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে। তবে ১০০ দিন পার হলেও নির্বাচনের জন্য কোনো রোডম্যাপ না দেওয়ায় দলটির অভ্যন্তরে আলোচনা চলছে। বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং এজন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করার পক্ষে।

মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৩ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তাঁর চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সাবেক এ প্রধানমন্ত্রীর  যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে।    


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২