বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩টি বিদেশি পিস্তল ও ৩ কেজি বিস্ফোরক উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালে রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।  

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বাজেটে গুম হওয়া পরিবারের ভাতার ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন

তিস্তায় ২৫ বাড়ি নদী গর্ভে বিলীন, স্রোতে ভেঙে যাচ্ছে জিও ব্যাগ

ইসিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে নেয়ার নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল, নতুন তারিখ ঘোষণা মাউশির

বিশ্বকাপের বলেই কি বিপাকে পড়ছেন গোলরক্ষকরা?

কক্সবাজারে রোহিঙ্গা শিবির সফরে তাহসান, বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

১০

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান, জাতিসংঘের উদ্ধার অভিযান বন্ধ

১১

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫

১২