আতিফ আসলামের কোনো কনসার্ট বসুন্ধরায় হচ্ছে না

ছবি: সংগৃহীত।

রাজধানীর বসুন্ধরায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কোনো কনসার্ট হচ্ছে না বলে জানিয়েছে বসুন্ধরা গ্রুপ।

গণমাধ্যমে ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে কিংবা ১৩ ডিসেম্বর বসুন্ধরা মাঠে তার কনসার্ট হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ জানায়—এ ধরনের কোনো আয়োজন সম্পর্কে তারা জানেন না এবং তাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।

বিভিন্ন খবরে বলা হয়েছে, এক বছর পর আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম। ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শিরোনামের একটি কনসার্টে গাইবেন তিনি।

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পুনর্বাসনে এই আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম, এবং ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি দিন চূড়ান্ত করার আলোচনা চলছে।

অন্য এক খবরে বলা হয়েছে, আতিফ আসলামকে ঢাকায় আনছে ‘মেইন স্টেজ’ নামের প্রতিষ্ঠান। তাদের দাবি, কনসার্টের শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। বসুন্ধরা মাঠেই অনুষ্ঠান হওয়ার কথা—গেট খুলবে দুপুর ১টায়, শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

খুব শিগগিরই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে সংবাদে উল্লেখ ছিল।

কিন্তু বসুন্ধরা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, আতিফ আসলামের কোনো কনসার্ট বসুন্ধরা মাঠ, আইসিসিবি বা বসুন্ধরার অন্য কোনো ভেন্যুতেই হচ্ছে না। তাদের কাছে বসুন্ধরায় কনসার্ট হওয়ার কোনো তথ্য নেই এবং এ বিষয়ে এখন পর্যন্ত কারো সঙ্গে কোনো যোগাযোগও হয়নি। বসুন্ধরা গ্রুপ সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে।

এর আগে ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। তখন তিনি ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে জনপ্রিয় গান পরিবেশন করেছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২