খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখলেন, ‘আমরা গর্বিত’

বেগম খালেদা জিয়ার সঙ্গে মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. নাহিদ ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তোলা ছবি ফেসবুক পোস্টে করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে এমন পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

পোস্টটিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মোট তিনটি ছবি আপলোড করেছেন। এর একটিতে দেখা যাচ্ছেন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাশাপাশি বসে আছেন। আরেক ছবিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলমদের খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

সবশেষ ছবিতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার সঙ্গে কিছু বলছেন মাহফুজ আলম, আর পাশে দাঁড়িয়ে আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলাম। এ সময় মাহফুজ আলম ও নাহিদ ইসলামকে হাস্যোজ্বল দেখা যাচ্ছে।

ঢাকা সেনানীবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক যুগ পর অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ বিকেলে পৌনে ৪টার দিকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘ দিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। ২০১৮ সালের পর প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২