সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি এলাকায় সোমবার (৬ জুলাই) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন এলাকা : হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া।

জাজিরা ফিডারের আওতাধীন এলাকা : স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার। লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২