গাজিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ছবি সংগৃহিত।

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়িতে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে যোগ দিয়েছে প্লাটফর্মটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। তারা হামলার শিকার হয়েছে অথচ প্রশাসনের কেউ তাদের সাহায্য করেনি। এজন্য নিজেদেরকে রক্ষা করার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসর পুলিশ সদস্যদের বহিষ্কার করতে হবে। নতুন করে তরুণদের নিয়োগ দিতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের অফিসসহ যেখানেই তাদের অবস্থান আছে, সেখানেই অভিযান চালিয়ে সিলগালা করতে হবে।

এর আগে, গাজীপুরে মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২