শরীয়তপুরে বোমা বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায়  নবী হোসেন (২২) নামে আরও একজন মারা গেছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৪টার দিকে মারা যায় সে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে নয়ন হোসেন (২৫) নামে আরও একজন।

নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার মুখ ও দুই হাতে গুরুতর জখম ছিল।

স্বজনরা জানান, নিহত নবী হোসেনের বাবার নাম রহিম সরদার। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রী সে। আর চিকিৎসাধীন নয়ন হোসেনের (২৫) বাবার নাম জয়নাল। তাদের দুজনের বাড়ি একই গ্রামে।

এর আগে, বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হন। পুলিশের ধারণা, ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের আঘাতে সাগর বেপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১০

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১১

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১২